গোসাবায় অন্নপূর্ণা কমিউনিটি কিচেন
দি নিউজ লায়ন ; সম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে সুন্দরবনের বিস্তীর্ন এলাকা ধ্বংস স্তূপে পরিণত হয়েছে।ইয়াসের প্রভাবে সুন্দরবনের নদী বাঁধ ভেঙে এবং নদীর জল ওভারফ্লো হয়ে লোকালয়ে নোনা জল ঢুকে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়।বহু মানুষের ঘরবাড়ি থেকে শুরু করে পুকুর ও ফিসারির মাছ,কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।ফলে মাথায় হাত মৎস্য চাষী থেকে শুরু করে কৃষক ও সাধারণ মানুষ জনের।অসহায় হয়ে পড়েছে সুন্দরবনবাসী।এমনি অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে এলেন অসহায় মানুষের মুখে অন্ন তুলে দিতে বারুইপুর পুলিশ জেলা।
গোসাবা ব্লকের কুমিরমারি এবং কাটাখাল গ্রামে অন্নপূর্ণা কমিউনিটি কিচেন উদ্বোধন করেন বারুইপুর জেলা পুলিশের সুপার বৈভব তিওয়ারি,অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু।পাশাপাশি সুন্দরবনের মৈইপীঠ কোষ্টাল থানার দেবীপুর গ্রামে অন্নপূর্ণা কমিউনিটি কিচেন উদ্বোধন করেন বারুইপুর জেলা পুলিশ।ফলে প্রায় আড়াই হাজার অসহায় মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছেন দেবদূতের মতন বারুইপুর জেলা পুলিশ।
মধ্যাহ্ন ভোজনের পুষ্টি গরম খাবার পেয়ে খুশি শিশু থেকে শুরু করে বৃদ্ধ,বৃদ্ধা সাধারণ মানুষজন।পাশাপাশি বারুইপুর জেলা পুলিশের সহযোগিতায় নদীয়া জেলার রানাঘাট রেঞ্জার্স স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে গোসাবার পাখিরালয়ের রুস্তম মোড়ে ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে ক্ষতিগ্রস্ত এক হাজার অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয় ত্রাণ সামগ্রী।

Post a Comment